ব্যাংক এর জন্য সফটওয়ার বানানো

মুফতী মনসূরুল হক সাহেব১১ সেপ্টেম্বর, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আপনাদের ওয়েব সাইটে দেয়া আছে ‘ব্যাংক এর জন্য সফটওয়ার বানানো যাবে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে,  আমাদের আইটি কোম্পানী ব্যাংক লোন এর সফটওয়ার বানালে গোনাহগার হবে কি না? এই সফটওয়ার দিয়ে কাস্টমাররা ব্যাংক লোন এর জন্য এপ্লাই করবে। আর ব্যাংক লোন দিবে কিনা? সেটা সম্পূর্ণ ব্যাংক এর ব্যাপার।

উত্তর

যেহেতু ব্যাংক লোন সূদভিত্তিক। তাই সূদভিত্তিক লোনের জন্য সফটওয়ার বানিয়ে দেয়া সূদী কারবারে সহযোগিতা বলে সাব্যস্ত হয়। তাই এরকম সফটওয়ার বানানো জায়েজ নয়। তবে যদি সফটওয়ার দিয়ে সূদী কারবার করবে বলে জানা না থাকে, তাহলে সফটওয়ার বানিয়ে উপার্জন করা জায়েজ আছে।

وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [المائدة:2]

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه (مسند احمد، رقم-3809، مسند ابى يعلى، رقم-4981)

قوله: (الحرمةتتعددالخ) نقلالحمويعنسيديعبدالوهابالشعرانيأنهقالفيكتابهالمتن: ومانقلعنبعضالحنفيةمنأنالحراملايتعدىذمتين،سألتعنهالشهابابنالشلبيفقال: هومحمولعلىماإذالميعلمبذلك،أمالورأىالمكاسمثلًايأخذمنأحدشيئًامنالمكسثميعطيهآخرثميأخذمنذلكالآخرآخرفهوحراماهـ (ردالمحتار،كتابالبيوع،بابالبيعالفاسد،مطلبالحرمةتتعدد-5/98،طبعسعيد)

ব্যাংক এর জন্য সফটওয়ার বানানো | ইসলামী যিন্দেগী