মাসাইল
১০০%
টাকা ও স্বর্ণ-রুপা মিলে নিসাব হলে তার যাকাতের হুকুম
প্রশ্ন
স্বর্ণ বা রুপার মধ্যে যে কোন একটির গহনা আছে, কিন্তু নিসাব পরিমাণ নয়। তার সাথে কিছু নগদ টাকা এক করলে সাড়ে বায়ান্ন তোলা রূপার দামের সমান হয়। এরূপ ক্ষেত্রে যাকাত ফরয হবে কি-না? তার যাকাত দেয়ার নিয়ম কি?
উত্তর
হ্যাঁ, এরূপ ক্ষেত্রেও যাকাত ফরয হবে। স্বর্ণ-রূপার দাম ও নগদ টাকা মোট অংক বের করে চল্লিশ ভাগের এক ভাগ বা শতকরা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে। [প্রমানঃ ফাতওয়া দারুল উলূম, ৬:৫০-৬:১১৭-১২৭ #রদ্দুল মুহতার, ২:২৯৬]