মাসাইল
১০০%

স্ত্রী স্বামীকে তিন তালাক বলা

প্রশ্ন

জনৈক স্ত্রী স্বামীর উপর রাগান্বিত হয়ে স্বামীকে বললো তুমি তিন তালাক। এমতাবস্থায় শরীয়তের বিধান কি ?

উত্তর

স্বামী স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করলেই কেবল স্ত্রী নিজের উপর তালাক পতিত করতে পারে।

স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা ছাড়াই স্ত্রী নিজের পক্ষ থেকে স্বামীকে বলা যে, “তুমি তিন তালাক” এভাবে তালাক দেবার দ্বারা তালাক হয় না।