মাসাইল
১০০%
মহিলা ইদ্দত পালনরত অবস্থায় বিবাহের আক্দ করা
প্রশ্ন
তিন তালাকপ্রাপ্তা মহিলা ইদ্দত পালনরত অবস্থায় বিবাহের আক্দ করতে পারবে কি-না?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে মহিলাদের ইদ্দত পালনরত অবস্থায় বিবাহের আক্দ করা নাজায়েয ও হারাম। এমনকি বিবাহের আলোচনা করাও তার জন্য নিষেধ। তবে ইদ্দতের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর বিবাহের আক্দ করায় কোন অসুবিধা নেই। [সূরা বাকারাহ ২২৮ #আহসানুল ফাতাওয়া ৫:১৮]