মাসাইল
১০০%
তিলাওয়াত ও দু‘আ- দরূদ পড়ে বিনিময় গ্রহণ
মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬লেনদেন কামাই রোজগার, কুরআন ও তাফসীর, বিবিধ, দু‘আ দুরূদ ও যিকির
প্রশ্ন
বিভিন্ন উদ্দেশ্য দু‘আ, দরূদ ও কুরআন তিলাওয়াত করে টাকা-পয়সা গ্রহণ করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয কি-না?
উত্তর
যদি দু‘আ, দরূদ ও কুরআন শরীফ পাঠের দ্বারা কোন দুনিয়াবী উদ্দেশ্য না থাকে; বরং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে বা সাওয়াব লাভের আশায় বা সাওয়াব রিসানীর উদ্দেশে তা করা হয়, তবে এর বিনিময় গ্রহণ করা বা পয়সা-কড়ি নেয়া কিংবা দেয়া জায়িয নয়। [প্রমাণঃ শামী ৬:৫৬, আহসানুল ফাতাওয়া ৭:২৯৬]
কিন্তু কোন দুনিয়াবী উদ্দেশ্যে যেমন, কোন রোগ থেকে মুক্তির জন্য কিংবা ব্যবসা-বানিজ্যের উন্নতির জন্য কুরআন তিলাওয়াতের পয়সা-কড়ি লেনদেন বৈধ। [বুখারী শরীফ ২:৮৫২, শরহে নববী আলা মুসলিম, ২২৪, আহসানুল ফাতাওয়া ৭:২৯১]