সম্ভাব্য পাওনা টাকার যাকাত
প্রশ্ন
জনৈক প্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন সাধারণ ব্যবসায়ীর নিকট এক লক্ষ টাকা পাওনা। কিন্তু সাধারণ ব্যবসায়ী তার ঋণের টাকা আদায় করবে কি-না? অথবা কখন আদায় করবে- এ সম্পর্কে স্পষ্টকরে কিছু বলেনি। এভাবে দুই/তিন বছর অতিবাহিত হয়ে যায়। আর উক্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিগত দুই/তিন বছর যাবত পাওনা টাকার যাকাত আদায় করছেন। পাওনা টাকা পাওয়ার আশায়। প্রশ্ন হচ্ছে যে, যে টাকা কেবলমাত্র পাওয়ার আশা থাকে, সেই টাকার যাকাত দিতে হবে কি-না?
উত্তর
কেবলমাত্র আশার উপর নির্ভর করে পাওনা টাকার যাকাত উক্ত টাকা উসুল হওয়ার পুর্বে আদায় করা জরুরী নয়। তবে পরবর্তীতে উসুল হওয়ার পর হিসেবে করে বিগত বত্সরগুলোর যাকাত আদায় করতে হবে। আর যদি একবারেই কোন টাকা উসুল করা সম্ভব না হয়, তাহলে মোটেও যাকাত আদায় করতে হবে না। তবে যে কয় বছরের যাকাত আদায় করেছেন টাকা পেলে সে বছরগুলো যাকাত পুনরায় আদায় করতে হবে না। [প্রমানঃ রদ্দুল মুহতাব, ২, ২৬৬: আহসানুল ফাতওয়া, ৪: ২৬২# ফাতওয়ায়ে মাহমূদিয়া, ৭:২৫৪]