মাসাইল
১০০%
শেয়ার ব্যবসার লভ্যাংশ বন্টনের পদ্ধতি
প্রশ্ন
আমরা দু’জন শেয়ার ব্যবসা করি। এর মধ্য থেকে আমার শুধু টাকা এবং শ্রম। আর অপরজনের দোকান এবং টাকা। কিন্তু তার কোন শ্রম নেই, এদিক দিয়ে দোকানের ভাড়া পূর্ণ লভ্যাংশ থেকে দিয়ে দেওয়া হয়। এরপর অবশিষ্ট টাকা উভয়ের মধ্যে সমান ভাগে বন্টন হয়ে থাকে। এ ধরনের বন্টনে শরী‘আতের দৃষ্টিতে ফায়সালা কি?
উত্তর
প্রশ্নে বর্ণিত ব্যবসাটিতে উভয়ের পুঁজি সমান হলে শরী‘আতের দৃষ্টিতে জায়েয আছে। এতে কোন অসুবিধা নেই। আর যদি অপরজনের পুঁজি অর্ধেকের কম হয় তাহলে তাকে অর্ধেক লাভ দেওয়ার শর্ত ব্যবসা সহীহ নয়। কেননা, যে শ্রম দিবে না তার লভ্যাংশ পুজিঁর আনুপাতিক অংশের চেয়ে বেশী ধার্য করা জায়েয নাই।
(দুররে মুখতার ৪:৩১২ #শমী ৪:৩১২ #তাকরীরাতে রাফেয়ী-৭১ #ইমদাদুল ফাতাওয়া৩:৫১৭)