মাসাইল
১০০%
বার্ধক্যজনিত কারণে রোযা রাখতে অক্ষম হলে করণীয়
প্রশ্ন
আমার নানী বার্ধক্যের কারণে রোযা রাখতে অক্ষম এবং ভবিষ্যতে যে কাযা করতে পারবেন, এমন কোন আশাও নেই। এমতাবস্থায় তাঁর জন্য করণীয় কি?
উত্তর
আপনার নানী যদি প্রকৃতপক্ষেই রোযা রাখতে অক্ষম হন এবং ভবিষ্যতে তার দ্বারা রোযা রাখার কোন আশাও না থাকে, তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধান হলো, প্রতিটি রোযার পরিবর্তে একজন মিসকীনকে দু’বেলা পেট পুরে আহার করাবেন অথবা প্রতিটি রোযার পরিবর্তে পৌনে দুই সের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য মিসকীনদেরকে দিয়ে দিবেন।
[প্রমাণঃ সূরা বাকারাহ ১৮৪# বুখারী শরীফ ২:৬৪৭# ফাতাওয়া শামী ২:৪২৮# ফাতাওয়া দারুল উলূম ৬:৪৬১]