ঝড় তুফানের সময় আযান দেওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৮ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

অনেক এলাকায় ঝড়-তুফানের সময় প্রায় ঘরেই আযান ও তাকবীর দেয়া হয়। কিন্তু সম্পূর্ণ আযান কেউ ‍দিতে চায় না। যেমন হাইয়া আলাচ্ছালাহ/ হাইয়া আলাল ফালাহ বলে না। এটা কি জায়িয?

উত্তর

প্রচন্ড ঝড়-তুফানের সময় বা অবিরাম ঝড় বৃষ্টি চলতে থাকলে সুন্নাত ও মুস্তাহাব মনে না করে এমনিই আযান দেয়াটা মুবাহ (জায়িয)। যদি কোন স্থানে প্রচন্ড ঝড়-তুফানের সময় আযান দিতে হয়, তাহলে পুরা আযান দিতে হবে। [প্রমাণ: কিফায়াতুল মুফতী ৩:৬ পৃ: ইমদাদুল ফাতাওয়া ১:১৬৫ ]

لايسن الأذان لغيرها كعيد وفى الشامى تحت قوله اى من الصلوات والا فيندب للمولود- [الفتاوى الشامى1/385]

ঝড় তুফানের সময় আযান দেওয়া | ইসলামী যিন্দেগী