তেল পাক করার পদ্ধতি

মুফতী মনসূরুল হক সাহেব১১ নভেম্বর, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমার একটি মুদির দোকান আছে। সেখানে সয়াবিন তেলের একটি বড় পাত্র আছে। হঠাৎ একদিন ভোরে দোকানে এসে দেখি পাত্রের ভিতরে ইঁদুর পরে মরে গেছে। এখন আমার প্রশ্ন হল, উক্ত তেল পাক করার পদ্ধতি কী ?

উত্তর

প্রথমে পাত্র থেকে ইদুরটি বাহিরে ফেলে দিবে। তারপর পাত্রের সব তেল একটি বড় পাত্রে রাখবে। তারপর উক্ত পাত্রে সমপরিমাণ পবিত্র পানি ঢালবে। তারপর পাত্রটিকে খুব নাড়াচাড়া করবে। তারপর কিছুক্ষণ পাত্রটি রেখে দিবে, যাতে করে তেল উপরে চলে আসে, তারপর নিচ থেকে পানিকে কোনভাবে সরিয়ে ফেলবে। এভাবে তিনবার করলে উক্ত তেল পবিত্র হয়ে যাবে।

والسمن والدهن المتنجس يطهر بصب الماء عليه ورفعه عن ثلاثا

وفى حاشية الطحطاوى: أو يوضع في إناء مثقوب ثم يصب عليه الماء فيعلو الدهن ويحركه ثم يفتح الثقب إلى أن يذهب الماء وهذا إذا كان مائعا وأما إذا كان جامدا فيقور (حاشية الطحطاوى على مراقى الفلاح-160)

تَنَجَّسَ، الْعَسَلُ يَلْقَى فِي قِدْرٍ وَيُصَبُّ عَلَيْهِ الْمَاءُ وَيُغْلَى حَتَّى يَعُودَ إلَى مِقْدَارِهِ الْأَوَّلِ هَكَذَا ثَلَاثًا قَالُوا وَعَلَى هَذَا الدِّبْسُ (البحر الرائق، باب الأنجاس-1/411، زكريا، بزازية على هامش الهندية-4/19

وكذا فى الهندية-1/334)

وَيَطْهُرُلَبَنٌوَعَسَلٌوَدِبْسٌوَدُهْنٌيُغْلَىثَلَاثًا

তেল পাক করার পদ্ধতি | ইসলামী যিন্দেগী