ভেঙ্গে মসজিদ তৈরি

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬উলামা তোলাবা, মসজিদ মাদরাসা

প্রশ্ন

গ্রামের এক প্রান্তে একটি জামে মসজিদ অবস্থিত, আবার এই গ্রামেরই অপর প্রান্তে প্রায় আট বছর হয় মকতব ও পাঁচ ওয়াক্ত নামায পড়ার জন্য একটি ঘর তৈরি করা হয়েছে। গ্রামের ঐ প্রান্তে অবস্থিত জামে মসজিদ থেকে অপর প্রান্তের মকতব এলাকাবাসীদের দূরুত্ব সাধারণভাবে পায়ে হাটলে চার থেকে পাঁচ মিনিটের রাস্তা, যাতায়াতেও কোন প্রকার অসুবিধা নেই। এখন লোকেরা যদি এ মকতবটিকে জামে মসজিদে রুপান্তরিত করতে চায়, তবে তাকে কি শরী‘আতের বিধি অনুযায়ি জামে মসজিদের হুকুম দেয়া যাবে? অবশ্য ঐ মসজিদের সাথে মকতবটি জামে মসজিদে রূপান্তরিত করলে, পূর্বতন মসজিদের আর্থিক ক্ষতি ও মুসল্লী কমে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।

উত্তর

বর্ণনা অনুযায়ী উল্লেখিত মকতবখানায় পাঁচ ওয়াক্ত পড়া জায়িয আছে। তবে তা শর‘ঈ মসজিদ হবে না এবং এখন তাকে শর‘ঈ মসজিদ বানানোও যাবে না। কেননা, গ্রামের লোকেরা এ জমি ও মকতবের আসবাবপত্র শুধুমাত্র মাদরাসা-মকতবের জন্যই ওয়াকফ করে দিয়েছে। তাই তা পরিবর্তন করে মসজিদ বানানো জায়িয হবে না।

এছাড়া মকতবকে মসজিদ বানানো হলে, তাতে মকতবের যে সব ছোট বাচ্চারা পড়তে আসবে, তারামসজিদে সম্মানের প্রতি খেয়াল রাখতে পারবে না এবং নাপাক শরীরেও আসার সম্ভাবনা থাকে। যার দরুন অনেক মসজিদে মকতব পড়ানোর অনুমতি দেন না। [প্রমাণঃ আদদুরুল মুখতার ৪:৪৩৩; আহসানুল ফাতাওয়া৪২২; ফাতাওয়া মাহমূদিয়া ১০:২০]

ভেঙ্গে মসজিদ তৈরি | ইসলামী যিন্দেগী