মুসলিম মেয়ের সাথে অমুসলিম ছেলে বিবাহ নিষিদ্ধ হওয়ার কারণ
প্রশ্ন
অমুসলিম ছেলের সাথে মুসলিম মেয়ের বিবাহ নিষিদ্ধ কেন? জানতে ইচ্ছুক।
উত্তর
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যে হুকুম আরোপিত হয়, তা স্বতঃস্ফূর্ত- ভাবে মেনে নেয়াই প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। এরই মাঝে তার কামিয়াবী নিহিত। সুতরাং যখন আল্লাহপাক কুরআনে কারীমে, স্পষ্টভাবে উপরোক্ত বিষয়টি নিষেধ করেছেন তখন এ ব্যপারে আর কোন কারণ খোঁজার প্রয়োজন নেই। তবে স্বাভাবিকভাবে এতটুকু বুঝা যায় যে, মুসলমানের উপর কোন অমুসলিমের কর্তৃত্ব চলে না। তাছাড়া এ পদ্ধতি জায়িয থাকলে মুসলিম স্ত্রী অমুসলিম স্বামীর প্রভাবে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যেতে পারে অথবা তার অন্তর থেকে কুফর ও শিরকের প্রতি ঘৃণা বের হয়ে যেতে পারে। ফলশ্রুতিতে উক্ত ব্যক্তিও কুফর-শিরকের মাঝে লিপ্ত হয়ে যেতে পারে। যার পরিণতি একমাত্র জাহান্নাম ছাড়া আর কিছু নয়। সুতরাং কাফির-মুশরিকদের সাথে এ ধরণের সম্পর্ক স্থাপন করা যে মারাত্মক ক্ষতিকারক; সেটা বলাই বাহুল্য।
[প্রমাণঃ সূরা বাকারাহ ২২১ #মা‘আরিফুল কুরআন ১:৪৮৪]