মাসাইল
১০০%
তাশাহহুদে মহিলাদের বসার তরীকা
প্রশ্ন
নামাযে মহিলাদের তাশাহহুদের জন্য বসার সুন্নাত তরীকা কি? এ বিষয়ে বাংলা বেহেশতী যেওরে ‘পুরুষ ও মহিলাদের নামাযের পার্থক্য’ অধ্যায়ে যে বাম উরুর উপর ডান উরু এবং বাম নলার উপর ডান নলা রাখতে হবে বলা হয়েছে তার ব্যাখ্যা কি?
উত্তর
নামাযের মধ্যে মহিলাদের তাশাহহুদের জন্য বসার সুন্নাত তরীকা হল, বাম নিতম্ব মাটিতে লাগিয়ে বসবে এবং উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিবে। যতদূর সম্ভব ডান রান বাম রানের উপর রাখবে অর্থাৎ উভয় রান একটা আরেকটার উপর না হলেও অন্ততঃ মিশে থাকবে। ডান নলা বাম নলার উপর রাখবে। বেহেশতী যেওরে যা লিখা আছে উপরোক্ত আলোচনা তারই ব্যাখ্যা।[প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী, ১:৭৫ # মাজমু ‘আতুল ফাতাওয়া, ১:২৪২ # খোলাসাতুল ফাতাওয়া, ১:৫৪ # বেহেশতী যেওর উর্দু, ১১:৮৮৫]