কিস্তিতে মেশিন ক্রয় করা
প্রশ্ন
আমি একটি সেলাই মেশিন ক্রয় করতে চাই। কিন্তু, অর্থ সংকটের দরুণ একবারে টাকা দিয়ে ক্রয় করা আমার পক্ষে সম্ভব নয়। তাই কিস্তিতে বাটার ফ্লাই কোম্পানী থেকে ক্রয় করা জায়েয হবে কি-না? উল্লেখ্য যে, নগদ ক্রয় থেকে কিস্তিতে করলে মূল্য বেশী দিতে হয়।
উত্তর
বাজার দরের চেয়ে বেশী টাকা দিয়ে কিস্তিতে জিনিষ ক্রয় করা জায়েয আছে। তবে যদি বিক্রয়ের সময় শর্ত স্বরূপ এমন বলে যদি এক মাসের বাকীতে নেন তাহল ৩০০০/= (তিন হাজার টাকা)। আর তিন মাসের বাকীতে নিলে ৩৫০০/= (তিন হাজার পাঁচশত টাকা)। অথবা বিক্রয়ের সময় যদি বলে বাকীতে ৩৫০০/= আর নগদ নিলে ৩০০০/= টাকা। অতঃপর ক্রেতা মাল নিয়ে গেল। অথচ বাকীতে, না নগদ নিল, ১ মাসের বাকীতে নিল না তিন মাসের বাকীতে নিল তা সিদ্ধান্ত করে মূল্য চূড়ান্ত করে মাল নিয়ে নেয়, তাহলে তা জায়েয হবে। যেমন, সিদ্ধান্ত হলো যে, এ জিনিষ বাকীতে এত টাকা মূল্যে বিক্রয় হবে এবং ক্রেতা তাতে সম্মতি প্রকাশ করলে উক্ত লেন-দেন বৈধ হবে। যদিও তা নগদের চেয়ে বেশী মূল্য হয়। সুতরাং, আপনি চুক্তিভিত্তিক মূল্য চূড়ান্ত করে বেশী মূল্যে বাটার ফ্লাই মেশিন বা অন্য কোন জিনিস কিস্তিতে ক্রয় করতে পারেন। (প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ৩:১৩৬, তিরমীযী হাদীস নং ১৩৩১)