মাসাইল
১০০%
শরী‘আতের দৃষ্টিতে কদমবুছী করা
প্রশ্ন
পিতা-মাতা, শ্বশুর-শ্বাশুরী ও শিক্ষক মণ্ডলী প্রমুখ ব্যক্তিদেরকে পা ছুয়ে কদমবুছী করা শরী‘আতের দৃষ্টিতে বৈধ কি-না?
উত্তর
মাথা না ঝুঁকিয়ে তাদেরকে কদমবুছী করা জায়িয আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লোকেরা মাথা ঝুঁকিয়ে কদমবুছী করে, যা সম্পূর্ণ নাজায়িয। হাদীসে নিজের মুরুব্বীদেরকে যেমন, পিতা-মাতা, আত্মীয় স্বজন ও শিক্ষকদেরকে সম্মান করতে তাকিদ দেয়া হয়েছে। মুরাব্বীগণের বড় সম্মান হলো তাদের কথা এবং কাজের অনুসরণ ও অনুকরণ করা।
আজকাল অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, মুরুব্বীগণের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখে না। তাদের কথার কোন প্রকার অনুকরণ করা তো দূরের কথা, তাদের অবাধ্যতাই বেশী করা হয়। তাই মুরুব্বীগণের সম্মানের জন্য তাদের তাদের অনুসরণ-অনুকরণকেই বিশেষভাবে গ্রহণ করতে হবে। [ইমদাদুল ফাতাওয়া ৫:৩৪৫; আযীযুল ফাতাওয়া ১:১০২]