প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়-স্বজনকে যাকাত দেয়ার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

আমার গ্রামের প্রতিবেশীকে যাকাত না দিয়ে সমস্ত টাকা নিজের আত্মীয়-স্বজনকে দিয়ে দিলে যাকাত আদায় হবে কি-না? আর যদি প্রতিবেশীকে কিছু দিতে হয় তাহলে কি পরিমাণ বা কত শতাংশ দেয়া যায়? যেহেতু প্রতিবেশীরও হক আছে। আত্মীয়-স্বজনের হকও আছে।

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে যে সকল ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনকে যাকাত দেয়া জায়িয নেই যেমন, পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, সন্তান, নাতি-নাতনী, স্বামী-স্ত্রী তাদের ছাড়া অন্যান্য নিকটতম আত্মীয়-স্বজনকে যাকাত দিলে হাদীস শরীফের বর্ণনা অনুযায়ী অধিক সওয়াব পাওয়া যায়। গ্রামের গরীব পাড়া প্রতিবেশী থেকে গরীব আত্মীয়-স্বজন যাকাতের অধিক হকদার। তাই প্রথমে তাদের প্রয়োজন পুরা করে, এরপর পাড়া প্রতিবেশীকে যাকাত দিবে। আর নিজের গরীব আত্মীয়-স্বজনের প্রয়োজন মিটানোর জন্য যাকাতের সমস্ত টাকা দিয়ে দিলেও যাকাত শুদ্ধ হবে। তবে কম বেশী কিছু কিছু যাকাত প্রতিবেশীকেও দেয়া উচিত। এর জন্য কোন নির্ধারিত শতাংশ নেই।

[প্রমাণঃ ফাতওয়া শামী, ২:৩৫৪ #ফাতওয়াল দারুল উলূম, ৬:২১৬-২৭১]

প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়-স্বজনকে যাকাত দেয়ার হুকুম | ইসলামী যিন্দেগী