পিতার সম্পত্তি থেকে দান করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬লেনদেন কামাই রোজগার, বান্দার হক

প্রশ্ন

কোন মহিলা বিবাহের পরে বাবা মায়ের বাসায় থাকে এবং উক্ত মহিলা কোন উস্তাদকে অথবা কাউকে মা-বাবার সংসার হতে কোন কিছু দিলে যাকে দিল তার জন্য নেয়া জয়িয হবে কি-না? আর যে দিল তারই বা কোন গুনাহ হবে কি-না? প্রমাণসহ জানতে চাই।

উত্তর

যদি পিতা-মাতা বা অভিভাবক কাউকে কোন কিছু দান করার অনুমতি তাকে দিয়ে থাকে অথবা কাউকে কোন কিছু দান করার কথা জানতে পেরেও নিষেধ না করে, তাহলে মেয়ের জন্য দেয়া এবং অন্যের জন্য গ্রহণ করা জায়িয আছে। পক্ষান্তরে যদি অনুমতি বা মৌন সমর্থন না পাওয়া যায় তাহলে মেয়ের দেয়া এবং অন্যের জন্য জেনে শুনে গ্রহণ করা জায়িয হবে না। অবশ্য এক্ষেত্রে গ্রহণকারীর উচিৎ যাঁচাই করে গ্রহণ করা। কারণ হাদীস শরীফে বলা হয়েছে, কোন মুসলমানের মাল অন্য ব্যক্তির জন্য তার সন্তুষ্টি ব্যতীত হালাল নয়। যেহেতু এখানে মালের মালিক পিতা-মাতা। সে হিসাবে পিতা-মাতার সন্তুষ্টি একান্ত জরুরী। [মিশকাত শরীফঃ ১:২৫৫, ১৭২]

পিতার সম্পত্তি থেকে দান করা | ইসলামী যিন্দেগী