স্বপ্নদোষ

মুফতী মনসূরুল হক সাহেব৬ জানুয়ারি, ২০২৬বিবিধ

প্রশ্ন

যদি কোন ব্যক্তির ঘন ঘন স্বপ্নদোষ হয়। তাহলে এটা দূর করার জন্য ঔষধ ব্যবহারের প্রয়োজন আছে কি?

উত্তর

অসুস্থ ব্যক্তির জন্য চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। রাসূলে আকরাম ﷺ নিজে চিকিৎসা গ্রহণ করেছেন এবং সাহাবায়ে কিরামকে চিকিৎসা গ্রহণের প্রতি উৎসাহিত করেছেন। তবে মনে এরূপ বিশ্বাস রাখতে হবে যে, সুস্থতা প্রদানের মালিক একমাত্র আল্লাহ তা‘আলা। ঔষধ কেবল ওসীলা হতে পারে। সুতরাং, এরূপ ক্ষেত্রে চিকিৎসা গ্রহণে অসুবিধা নেই। বরং স্বাস্থ্য রক্ষার্থে চিকিৎসা গ্রহণ করাই উত্তম। তবে মাঝে মধ্যে এরূপ হওয়া রোগ নয়। সেক্ষেত্রে এর চিকিৎসারও প্রয়োজন নেই। [আবু দাউদ ২:৫৩৯, তিরমিজী ২:২৪]

عن اسامة بن شريك قال قالت الاعراب يا رسول الله الا نتداوى قال نعم يا عباد الله تداووا فان الله لم يضع داء الا وضع له شفاء او قال دواء الاداء واحدا فقالوا يا رسول الله وما هو قال الهرم ترمذى - ٢٤/٢

স্বপ্নদোষ | ইসলামী যিন্দেগী