টাখনুর নীচে কাপড় পরা
প্রশ্ন
অনেকে সব সময় টাখনুর নীচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি ইতাদি পরে থাকে। তবে কেবল নামাযের সময় টাখনুবু উপরে উঠায়। তা ঠিক কি না?
উত্তর
পুরুষের জন্য টাখনুর নীচে জামা, পায়জামা, লুঙ্গি ইত্যাদি পরা সর্ব অবস্থায় হারাম। শুধু নামাযের সহিত তা খাস নয়। সুতরাং, নামাযের সময় তারা যেমনিভাবে কাপড় টাখনুর উপর উঠিয়ে নেয় নামাযের বাইরেও সেভাবে টাখনুর উপরই কাপড় পরতে হবে। টাখনুর নীচে ঝুলিয়ে প্যান্ট, পায়জামা পরা বিধর্মীদের শিক্ষা ও তাদের কৃষ্টি। নবী করীম ﷺ ইরশাদ করেছেন-যে ব্যক্তি জামা-পায়জামা ইত্যাদি টাখনুর নীচে পরবে, আল্লাহ তা‘আলা তার উপর এত নারাজ হবেন যে, তার থেকে চেহারা ফিরিয়ে নিবেন। বেদীনরা মুসলমানদেরকে আল্লাহর নজর থেকে দূরে সরানোর জন্য এ ধরনের বেশ-ভূষা মুসলমানদের মধ্যে ষড়যন্ত্রমূলকভাবে চালু করে দিয়েছে। মুসলমানদের এ ব্যাপারে খুব সাবধান হওয়া জরুরী। টাখনুর নীচে সাধারণত অহংকারী ব্যক্তিরা পোষাক পরিধান করে থাকে। এ হিসাবে হাদীসে অহংকারের কথা বলা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে, অহংকার ব্যতীত টাখনুর নীচে লিবাস পরা যাবে। এ ব্যাপারে অনেক মানুষ ভুলের মধ্যে আছে। (প্রমাণঃ ইমদাদুল আহকাম-২:১৭৯, ফাতাওয়া মাহামুদিয়া-২:১৪০, ফাতাওয়া রহীমিয়া মুহতার-২০, বুখারী শরীফ-১)