মান্নত পুরা করা
প্রশ্ন
কোন ব্যক্তি যদি তার শিশু বাচ্চার কথা বলার বয়স হওয়ার পরও কোন রোগের কারণে কথা বলতে না পারার কারণে বলে যে, আমার বাচ্চা যদি কথা বলতে পারে, তাহলে দশজন হুজুর দ্বারা খতম পড়িয়ে গরু জবাই করে গরীব মিসকীন ও আত্মীয়-স্বজনকে খাওয়াব। এখন রোগ সেরে বাচ্চা কথা বলতে পারার পর, তার এটা পূর্ণ করতে হবে কি-না? এবং যেহেতু সে গরীব মিসকীন ও আত্মীয়-স্বজনের কথা উল্লেখ করেছে, আর আত্মীয়দের মদ্যে ধনীরাও শামিল রয়েছে। অতএব, প্রশ্নে উল্লেখিত গরুর গোশত ধনী ব্যক্তিরা খেতে পারবে কি-না?
উত্তর
উক্ত ব্যক্তিরা জন্য কিছু করা জরুরী নয়। কেননা, “বাচ্চা কথা বলতে পারলে খতম পড়িয়ে গরু জবাই করবে” বাক্যটি দ্বারা নেক কাজের নিয়্যাত বা ইচ্ছা পোষণ করা বুঝায়। সুতরাং, এর দ্বারা মান্নতই হয় না। তাই তা পূর্ণ করাও ওয়াজিব নয়। তবে সে যদি চায়, তাহলে শুকরিয়া আদায় স্বরূপ নিজে নিজে বা কোন নিকটাত্মীয়ের মাধ্যমে খতম পড়াতে পারে। তদ্রূপ গরু জবাই করে গরীব মিসকীন, ধনী-গরীব ও আত্মীয়-স্বজনকে খাওয়াতে পারে। (প্রমাণঃ আদ-দুররুল মুখতার ৩:৭৩৫-৭৩৬, ফাতাওয়া শামী ৩:৭৪০, ফাতাওয়া শামী ২:১২৩, ফাতাওয়া দারুল উলূম ১২:১২৩, ফাতাওয়া দারুল উলূম ১২:১৫০-১৫১, ও ১১০, আহসানুল ফাতাওয়া ৫:৪৮৪)