মাসাইল
১০০%
দুগ্ধপান করানোর সর্বোচ্চ সীমা
প্রশ্ন
শিশুকে মহিলার দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কতদিন? নির্ধারিত সময়ের পর দুধ পান করালে দুগ্ধ সম্পর্কের দরুন পরস্পরে বিবাহ হারাম হবে কি-না?
উত্তর
দুধ পান করানোর শেষ মেয়াদ কত দিন, এ ব্যাপারে ফুকাহাগণের মধ্যে বিভিন্ন মত পাওয়া যায়। তবে সর্বোচ্চ দুই বছর ধরাটাই সতর্কতার দাবী। দুই বছর পর সন্তনকে দুধ পান করানো উচিত নয়। বরং অনেকের নিকট তা হারাম। কিন্তু সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত দুধ পান করালে, দুগ্ধ সম্পর্ক প্রমাণিত হবে এবং পরস্পরের বিবাহ হারাম হবে। কিন্তু আড়াই বৎসরের পরে দুধ পান করানোর দ্বারা দুগ্ধ সম্পর্ক স্থাপিত হবে না এবং পরস্পরের বিবাহও হারাম হবে না।
[প্রমাণঃ ফাতাওয়ায়ে তাতার খানিয়া ৩:২৩২ #ফাতাওয়া দারুল উলূম ৮:৩৭০ #আহসানুল ফাতাওয়া ৫:১২৮#ইমদাদুল মুফতীন কামেল ৭১৮]