মসজিদের পুরাতন আসবাবপত্র বিক্রি করা

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা

প্রশ্ন

আধুনিক ডিজাইনের নির্মাণাধীন একটি জামে মসজিদের দ্বিতল ভবনের প্রথম তলার নির্মাণ কাজ চলছে। প্রশ্ন হল, পুরাতন মসজিদের আসবাবপত্র যেমন, ইট, কাঠ, টিন, দরজা, জানালা ইত্যাদি সাধারণ লোকের নিকট বিক্রি করে ঐ টাকা উক্ত মসজিদ নির্মাণকল্পে ব্যয় করা যাবে কি-না? এমনকি মসজিদ চত্বরে এ গুলো দিয়ে দোকান ঘর নির্মাণ করে দোকান ভাড়ার টাকা মসজিদের কাজে ব্যবহার করা জায়িয কি-না? মসজিদের পুরাতন পাত কুয়ার রিং সাধারণ লোকের নিকট বিক্রয় করা যাবে কি না?

উত্তর

মসজিদ সংস্কার করার কারণে আগের মসজিদের জিনিসপত্র যেমর ইট,কাঠ, টিন, দরজা, জানালা ইত্যাদির প্রয়োজন এ মসজিদের না থাকলে মসজিদের মুতাওয়াল্লী বা মসজিদ কমিটি উল্লেখিত মালামাল বিক্রয় করে মসজিদের উন্নতিকল্পে ব্যয় করতে পারেন। তবে মসজিদ সংস্কার করার পর যদি আগের মসজিদের এমন কোন জিনিস থাকে, যা পরবর্তীতে মসজিদের কাজে ব্যবহার করা যাবে না। আর যদি আসবাবপত্র এমন হয় যে, রেখে দিলে তা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে, তাহলে বিক্রি করা জায়িয আছে। সারকথা, যথাসম্ভব বিক্রয় না করতে চেষ্টা করা উচিত। তবে যদি বিক্রয় করলে মসজিদের উপকার হয় বা বিক্রয় না করলে ক্ষতি হয় তখন বিক্রয় করা জায়িয হবে। এমনি ভাবে সেগুলো দিয়ে মসজিদ চত্বরে দোকান নির্মাণ তরে দোকান ভাড়া দেয়া বা মসজিদের উন্নয়মূলক কাজে ব্যবহার করা যাবে। এসব আসবাবপত্র বিক্রয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে ব্যক্তি অধিক মূল্য দিয়ে ক্রয় করতে এবং তার নিকটই বিক্রয় করবে। এক্ষেত্রে সে ব্যক্তি যে কেউ হোক বা না কেন এবং ক্রেতার জন্য জরুরী যে, এ জিনিসগুলো যেন নিকৃষ্ট স্থানে ব্যবহার না হয়। [প্রমাণঃ আল-বাহরুর রায়িক ৩:২১৯-২২০; ফাতাওয়া শামী ৪:৩৫৯-৩৬০; ফাতাওয়া মাহমূদিয়া ১০:১৮১; ফাতাওয়া আলমগীরী, ২:৪৫৯-৪৬৩]

মসজিদের পুরাতন আসবাবপত্র বিক্রি করা | ইসলামী যিন্দেগী