ক্যাশবাকের টাকা

মুফতী মনসূরুল হক সাহেব২ ডিসেম্বর, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

এবার কোরবানির ঈদে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে যশোরের বেনাপোল এক্সপ্রেস ট্রেন টিতে অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করি। টিকিটের মূল্য ছিল অনলাইন ভ্যাট সহ ৫২১ টাকা আর বিকাশের মাধ্যমে টিকিটের মূল্য পেমেন্ট করে দেখি বিকাশ এর পক্ষ থেকে আমাকে ২৬.৯৫ টাকা ক্যাশ ব্যাক দেওয়া হয়েছে । আমার জানার বিষয় হল এখন আমার করনীয় কি ? ও ক্যাশবাকের এই টাকার হুকুম কি ?

উত্তর

এটি আপনার জন্য উক্ত কোম্পানীর পক্ষ থেকে হাদিয়া ধরা হবে। তাই উক্ত ক্যাশব্যাক ব্যবহার করাতে কোন সমস্যা নেই।

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.

 ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, লোকেরা তাদের হাদিয়া পাঠাবার জন্য ‘আয়িশা (রাঃ) এর নির্ধারিত দিনের অপেক্ষা করত। এতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত। [বুখারী, হাদীস নং-২৪০৪]

عَنْأَبِيهُرَيْرَةَـرضىاللهعنهـقَالَكَانَرَسُولُاللَّهِصلىاللهعليهوسلم“إِذَاأُتِيَبِطَعَامٍسَأَلَعَنْهُأَهَدِيَّةٌأَمْصَدَقَةٌفَإِنْقِيلَصَدَقَةٌ.قَالَلأَصْحَابِهِكُلُوا.وَلَمْيَأْكُلْ،وَإِنْقِيلَهَدِيَّةٌ.ضَرَبَبِيَدِهِصلىاللهعليهوسلمفَأَكَلَمَعَهُمْ

ক্যাশবাকের টাকা | ইসলামী যিন্দেগী