মাসাইল
১০০%
বিবাহ বৈধ হওয়ার শর্তাবলী
প্রশ্ন
পত্র বা টেলিফোনের মাধ্যমে বিবাহ জায়েয কি-না?
উত্তর
পত্রের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে বিবাহ শুদ্ধ হয় না। তবে এগুলোর মাধ্যমে বিবাহ শুদ্ধ হওয়ার একটা সুরত আছে, তা হলো, উভয় পক্ষের কোন একপক্ষ থেকে চিঠি বা টেলিফোনের মাধ্যমে এক ব্যক্তিকে নিজের উকিল বানাবে। তিনি উকিল হয়ে দু’জন স্বাক্ষীর সামনে প্রস্তাব করবেন। অপর পক্ষ তখন কবুল করবে। তাতে বিয়ে হয়ে যাবে। তেমনিভাবে কনে টেলিফোনের বরকে নিজের বিয়ের উকিল বানাতে পারে। তখন বর যদি দু’জন স্বাক্ষীর সামনে বলে যে, অমুক মহিলা তার বিয়ের জন্য আমাকে উকিল বানিয়েছে। আমি তাকে এত টাকার বিনিময়ে বিয়ে করলাম। এতেও বিবাহ সহীহ হয়ে যাবে।
[প্রমাণঃ জাদীদ ফিকহী মাসাইল, ১:১৪৮# খুলাসাতুল ফাতওয়া, ২:৪৮]