মাসাইল
১০০%
কুরবানীর দিন হাঁস-মুরগী যবেহ করা
প্রশ্ন
আমাদের এলাকায় অনেক মহিলারা বলে যে, কুরবানীর দিন কুরবানীর পশু ব্যতীত হাঁস, মুরগী ও কবতুর যবেহ করা জায়িয নেই। একথা কি ঠিক?
উত্তর
যে সকল জীব-জানোয়ার দ্বারা কুরবানী জায়েজ নয়, কুরবানীর দিনগুলোতে কুরবানীর নিয়্যতে ঐ গুলো যবেহ করা মাকরূহ। কুরবানীর নিয়্যত ব্যতীত গোশত খাওয়ার নিয়্যত করাতে কোন অসুবিধা নেই।[প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ৫:৩০০# দুররে মুখতার ৬;৩১৩]
فيكره ذبح دجاجة وديك لانه يتشبه بالمجوس. (الدر المختار:6/313)