মাসাইল
১০০%
ওয়াকফ বিহীন মসজিদে জুমু’আ পড়া
প্রশ্ন
ওয়াকফ বিহীন মসজিদে কি জুমু’আর নামায পড়া যায়?
উত্তর
শরঈ মসজিদের জন্য জমি ওয়াকফকৃত হওয়া জরুরী। মৌখিকভাবে ওয়াকফ হোক বা লিখিতভাবে ওয়াকফ হোক। ওয়াকফকৃত জায়গা ছাড়া মসজিদ হলে, সেটা শরঈ মসজিদ হবে না, তবে মালিক থেকে অনুমতি নিয়ে মসজিদ তৈরী করলে, সেটা নামাযের ঘর হবে এবং সেখানে জুমু’আ বা অন্য যে কোন নামায বিনা দ্বিধায় পড়া যাবে এবং জামা’আতের সাওয়াব হাসিল হবে। তবে সেখানে শরঈ মসজিদের জামা’আতের ন্যায় সাওয়াব হাসিল হবে না।
উল্লেখ্য, মালিক যদি কখনও উক্ত নামায ঘর সরিয়ে নেয়ার আদেশ দেয় তাহলে উক্ত মসজিদ সরিয়ে নেয়া জরুরী।
[প্রমাণঃ ইমদাদুল মুফতীন ৭৭১-৮১২-৮১৩]