পড়ার অযোগ্য কুরআন শরীফ সম্পর্কে করণীয়

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরআন ও তাফসীর, বিবিধ

প্রশ্ন

ছেঁড়া-ফেটা বা পুরাতন পড়ার অযোগ্য কুরআন শরীফ কি করতে হবে? তা আগুনে পুরে ফেলানো জায়িয আছে কিনা?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে ছেঁড়া ফাটা বা পুরাতন পড়ার অযোগ্য কুরআন শরীফ হিফাজতের সবচেয়ে ভাল নিয়ম এই যে, ঐগুলোকে কোন পবিত্র কাপড়ে জড়িয়ে গোরাস্থানে বা এমন স্থানে দাফন করবে, যেখানে সাধারণতঃ লোকজন চলাফেরা করে না।

যদি কেউ ঐগুলো পুড়ে ফেলে তাও জায়িয আছে। তবে সে ক্ষেত্রে ছাইগুলো পাক পানির মধ্যে মিশিয়ে দেয়া ভাল। উল্লেখ্য যে, হিফাজতের নিয়্যাতে ছেঁড়া ফাটা কুরআন শরীফ পুরে ফেললে, তাতে কোন গুনাহ হবে না। [ইমদাদুল ফাতাওয়া৪:৫৫]