স্ত্রীর বর্তমানে তার সৎ বোনের সঙ্গে বিবাহ

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

স্ত্রীর বর্তমানে তার সহোদর বোনের সঙ্গে বিবাহ বৈধ নয় এটা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে তার সৎ বোনের সঙ্গে বিবাহ বৈধ হবে কি?

উত্তর

যেহেতু শরয়ী বিধানে সহোদর বোন ও সৎ বোনের মাঝে কোন পার্থক্য করা হয়নি তাই স্ত্রীর বর্তমানে স্বামীর জন্য যেরূপ তার সহোদর বোন বিবাহ করা হারাম, তদ্রূপ তার সৎ বোনও বিবাহ করা হারাম।

প্রমাণঃ সূরা নিসা #তাফসীরে মাযহারী ২:২৬০ #ফাতওয়া রহীমিয়া ৩:২১৬

স্ত্রীর বর্তমানে তার সৎ বোনের সঙ্গে বিবাহ | ইসলামী যিন্দেগী