কবরস্থান স্থানান্তর করা

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

কোন কবর বা কবরস্থান যদি নদী বা খালে ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়, কিংবা কোন ময়লা-আবর্জনার স্তুপে নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে, তাহলে ঐ কবর বা কবরস্থান স্থানান্তর করা জায়িয হবে কি?

উত্তর

কবরগুলো যে অবস্থায় আছে, সে অবস্থায়ই থাকবে। নদী বা খালে সেগুলো ভেঙ্গে গেলেও স্থানান্তর করা যাবে না। তবে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। উক্ত অবস্থায় কবর স্থানান্তর করা বৈধ নয়।

কবরস্থান স্থানান্তর করা | ইসলামী যিন্দেগী