মাসাইল
১০০%
পীরের নামে বা তার মাজারে মান্নত করা
প্রশ্ন
কেউ মান্নত মানল যে, যদি আমার ছেলে হয়, অথবা অসুখ ভাল হয়, তবে অমুক পীরের মাজারে যাব ও জিয়ারত করবো। এ মান্নত জায়েয আছে কি না? ছেলে হলে, বা ছেলে সুস্থ হল, মান্নত পুরা করা এবং মাজার জিয়ারত করা জরুরী কিনা?
উত্তর
পীরের মাযারে যাওয়া বা যিয়ারতের মান্নত করলে তা মান্নত হয় না। সুতরাং ছেলে হলে বা ছেলের অসুখ ভাল হলে উক্ত কাজ করা জরুরী নয়।