মাসাইল
১০০%
নৌকা, লঞ্চ বা ট্রলারে জুমু‘আর নামায আদায়
প্রশ্ন
আমার বাড়ী চর এলাকায়। আমাদের এলাকায় আমরা জুমু‘আর নামায পড়ে থাকি। গত বৎসর বন্যায় কারণে আমাদের এলাকার প্রায় সব কয়টি মসজিদে জুমু’আর নামায পড়া বন্ধ হয়ে যায়। এ অবস্থায় আমাদের এলাকার কোন এক জুমু্’আর মসজিদের সাধারণ ইমাম ও মুসুল্লীগণ মসজিদের সাথে ট্রলার বেধে ট্রলারে জুমু’আর নামায আদায় করে নেয়। এ অবস্থায় তাদের নামায হয়েছে কি-না।
উত্তর
আপনাদের এলাকায় যদি জুমু’আর নামায সহীহ হওয়ার শর্তাবলী পাওয়া যায়, তাহলে সে ক্ষেত্রে মসজিদে বন্যার পানি উঠার কারণে তার সাথে ট্রলার বেঁধে উহার উপর জুমু’আর নামায আদায় করা সহীহ হবে। [প্রমাণঃ দুররে মুখতার ২:১৩৭-১৫৩# ফাতাওয়া দারুল উলূম ৫:১১৭]