মাসাইল
১০০%
মসজিদের আসবাবপত্র ঈদগাহে নেয়া
প্রশ্ন
মসজিদের মিম্বার, মুসাল্লা, মাইক, পাটি, চট ইত্যাদি ঈদগাহে নিয়ে ঈদের নামাযে ব্যবহার করা জায়িয আছে কিনা? বিস্তারিত জানাবেন।
উত্তর
মসজিদের জিনিসপত্র যেমন, মাইক, নামাযের বিছানা, মিম্বার ইত্যাদি হচ্ছে মসজিদের জন্য ওয়াকফকৃত। আর ওয়াকফকৃত জিনিসে ব্যবহার সম্পর্কে শরী‘আতের বিধান হচ্ছে যে, নির্দিষ্ট কোন খাতের ওয়াকফকৃত জিনিস অন্য খাতে ব্যবহার করা জায়িয নেই।
সুতরাং মসজিদের জন্য ওয়াকফকৃত বা মসজিদের ফান্ডের টাকায় খরীদকৃত মিম্বার, মুসাল্লা, মাইক, পাটি, চট, ইত্যাদি ঈদগাহে ব্যবহার করা জায়িয হবে না। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:৩৫৮-৩৫৯; ফাতাওয়ায়ে রাহীমিয়া ৩:১৬৩; আহসানুল ফাতাওয়া ৬:৪০৭; ফাতাওয়ায়ে মাহমূদিয়া ১০:১৯৪; আযীযুল ফাতাওয়া ৫৯২]