মসজিদের পার্শ্বে দাফন করা

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

মসজিদের পার্শ্বে দাফন করা উত্তম না কবরস্থানে? জানতে ইচ্ছুক।

উত্তর

মুসলিম মাইয়্যিতদের ওয়াকফকৃত গোরস্থানে দাফন করাই উত্তম। কারণ, কবরের কিছু হক এমন আছে, যা গোরস্থানে সহজে আদায় হয়। যদি কেউ ব্যক্তিগতভাবে অন্য কোথাও নিজের বা পরিবারের কবরের জন্য জায়গা নির্দিষ্ট করে রেখে থাকে, তাহলে এটাও জায়িয আছে। চাই সে জায়গা মসজিদের পার্শ্বেই হোক বা দূরে হোক। তবে মসজিদের ওয়াকফকৃত স্থানে (চাই মসজিদের পার্শ্বে নিজস্ব জমিনের বা জমি ক্রয় করে অথবা অন্য কারো জমিতে মালিকের অনুমতি সাপেক্ষে কবর দেয়াও উত্তম।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:২৩৫# ফাতাওয়া দারুল উলূম ৫:৪০৭-৪০৭]

মসজিদের পার্শ্বে দাফন করা | ইসলামী যিন্দেগী