মাসাইল
১০০%
ভাতের মাঝে ডিম সিদ্ধ করার হুকুম
প্রশ্ন
অধিকাংশ লোকই ভাত রান্না করার সময় হাড়ির ভিতর ডিম সিদ্ধ করে। কিন্তু অনেক আলেমের কাছে শুনি ভাতে ডিম দিলে, ঐ ভাত নাপাক হয়ে যায়। এটা নিয়ে অনেক দিন থেকে সন্দেহের দোলায় দুলছি। এ সম্পর্কে শরী‘আতের বিস্তারিত হুকুম কি?
উত্তর
ডিম ভাতের ভিতর সিদ্ধ করতে দেয়ার পূর্বে যদি ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়া হয়, তাতে ভাত নাপাক হবে না। কারণ, ডিম ভালভাবেধোয়ার পরে ডিম পবিত্র হয়ে যায়। তবে না ধুয়ে সিদ্ধ হতে দিলে, ডিমের উপরিভাগে নাপাক হওয়ার দরুন সম্পূর্ণ ভাত নাপাক হবে। কিন্তু ধুয়ে দেয়ার পর সেই সন্দেহ আর থাকে না। [প্রমাণঃ ফাতাওয়া শামী, ১:৩২৮]