মাসাইল
১০০%
যে হোটেলে গান বাজতে থাকে সেই হোটেলে খাওয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
আজকাল প্রায় সব হোটেলেই গান-বাজনা ব্যাপক হয়ে গেছে। একজন মানুষ প্রয়োজনের জন্য বাইরে যেয়ে ক্ষুধা নিবারণের জন্য এসব হোটেলে খাওয়া দাওয়া করতে পারবে কি না?
উত্তর
গান-বাজনা থেকে পাক কোন হোটেল যদি না পাওয়া যায়, তাহলে এরকম হোটেলে খাওয়ার অবকাশ আছে। তবে যদি এমন হয় যে হোটেল মালিক বললে শুনবে, তাহলে তাকে বলে গান বন্ধ করানো ফরয। আর যদি মনে হয় যে, মানবে না এবং ঝামেলা হওয়ারও কোন সম্ভাবনা নেই তাহলে নিষেধ করা মুস্তাহাব। আর যদি ঝামেলা হওয়ার আশংকা থাকে অথবা মনে হয় যে, সে দ্বীন ধর্মের উপহাস করবে, আলেম-উলামার মযাক উড়াবে তাহলে মানা করার দরকার নেই। (আহসানুল ফাতাওয়া-৮-১১৫)