মাসাইল
১০০%
চুল ছোট রাখা
মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬সুন্নত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি, পোশাক পরিচ্ছদ
প্রশ্ন
কোন ব্যক্তি যদি সামনের চুল বড় রাখে, আর পিছনের চুল ছোট রাখে, তবে এরূপ করা জায়িয আছে কি-না? জানালে উপকৃত হব।
উত্তর
মাথার কিছু অংশ চুল মুণ্ডানো কিংবা বেশী ছাটা এবং কিছু অংশের চুল বাকী কিংবা কম ছাটা উভয় অবস্থা সম্পর্কে হাদীস শরীফে নিষেধ করা হয়েছে।
ইহা কাফের এবং ফাসিকদের শিআর। তাদের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণেই এটাই নিষেধ করাহয়েছে। তাই মাথার অগ্রভাগে চুল বড় রাখা এবং পিছনের চুল ছোট রাখা বিধর্মীদের সামঞ্জস্যের কারণে শরী‘আতের দৃষ্টিতে নিষেধ। [আহসানুল ফাতাওয়া ৮:৮৩; আবু দাউদ ২: ৫৭৭; ফাতাওয়া আলমগীরী ৫:৩৫৭ আহসানুল ফাতাওয়া ৮:৮৫]