চুল ছোট রাখা

Question

কোন ব্যক্তি যদি সামনের চুল বড় রাখে, আর পিছনের চুল ছোট রাখে, তবে এরূপ করা জায়িয আছে কি-না? জানালে উপকৃত হব।

Answer

মাথার কিছু অংশ চুল মুণ্ডানো কিংবা বেশী ছাটা এবং কিছু অংশের চুল বাকী কিংবা কম ছাটা উভয় অবস্থা সম্পর্কে হাদীস শরীফে নিষেধ করা হয়েছে।

ইহা কাফের এবং ফাসিকদের শিআর। তাদের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণেই এটাই নিষেধ করাহয়েছে। তাই মাথার অগ্রভাগে চুল বড় রাখা এবং পিছনের চুল ছোট রাখা বিধর্মীদের সামঞ্জস্যের কারণে শরী‘আতের দৃষ্টিতে নিষেধ। [আহসানুল ফাতাওয়া ৮:৮৩; আবু দাউদ ২: ৫৭৭; ফাতাওয়া আলমগীরী ৫:৩৫৭ আহসানুল ফাতাওয়া ৮:৮৫]