চিংড়ী ও টেপা মাছ সংক্রান্ত শর‘ঈ বিধান

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ

প্রশ্ন

টেপা মাছ খাওয়া কি জায়িয? আমাদের এলাকার কোন কোন আলিম বলেন টেপা মাছ খাওয়া মাকরূহ। আবার কেউ বলেন, হারাম। আবার অন্যরা বলেন, সাগরের টেপা মাছ হালাল। তাই এতদসংক্রান্ত সঠিক সমাধান জানতে ইচ্ছুক।

উত্তর

মাছ আল্লাহ পাকের একটি বিশেষ নেয়ামত। বান্দাদের জন্য তিনি সকল প্রকার মাছ ভক্ষণই হালাল ঘোষণা করেছেন। তবে কথা হচ্ছে, শরী‘আতের দৃষ্টিতে মাছের সংজ্ঞা কি? কোন প্রানীকে মাছ বলা হবে? এক্ষেত্রে শরী‘আতের বক্তব্য হচ্ছে, মৎস্য প্রধান এলাকার দ্বীনদার মুসলমানগণ সামুদ্রিক যে প্রানীকে মাছ হিসাবে আখ্যায়িত করে, সেটাই শরী‘আতে মাছ হিসাবে গন্য হবে এবং তা খাওয়াও জায়িয হবে। তবে কোন প্রজাতির মাছের ভিতর যদি কোনরূপ বিষাক্ত ক্রিয়া থাকে, তাহলে সেটা খাওয়া জায়িয হবে না। কোন কোন টেপা মাচে বিষক্রিয়া পরিলক্ষিত হয় বিধায় সামুদ্রিক ও দেশীয় কোন প্রকার টেপা মাছই খাওয়া উচিত নয়। [প্রমাণঃ সূরা মায়িদাহ ৯৬, মিশকাত শরীফ ৩৬১, বাদায়িউস সানায়ি ৫:৩৬, আল-মাবসূত ১১:২৩০, জাওয়াহিরুল ফাতাওয়া ২:৫৮৭, ফাতাওয়া রাহীমিয়া ৬:২৫৯]

চিংড়ী ও টেপা মাছ সংক্রান্ত শর‘ঈ বিধান | ইসলামী যিন্দেগী