মনে মনে তালাক দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

যদি কোন ব্যক্তি (একা একাই) মনে মনে অনিচ্ছাকৃতভাবে বলে আমি যেই মেয়েকে বিবাহ করব, সেই মেয়েই তালাক। তাহলে কি তালাক হয়ে যাবে? যদি তালাক হয়ে যায়, তাহলে কি অন্য কোন মেয়েকে বিবাহ করার ব্যবস্থা আছে?

উত্তর

মনে মনে তালাকের কথা কল্পনা করলে তালাক হয় না। সুতরাং, ঐ ব্যক্তি যে কোন মহিলাকে বিয়ে করবে সে মহিলার উপর উক্ত কথা মনে মনে বলার দ্বারা কোন ধরনের তালাক পতিত হবে না। তবে এ ধরনের কু-চিন্তা পরিহার করা বাঞ্ছনীয়। আর এ কথা বলা যে, “অনিচ্ছাকৃতভাবে” এটা বোধগম্য নয়। এরূপ তো হতে পারে না।

উল্লেখ্য, মুখে উচ্চারণ করে এরূপ কথা বললে ঐ ব্যক্তি প্রথমবার যে মেয়েকে বিবাহ করবে তার উপর এক তালাকে বায়েন পড়ে তার জন্য হারাম হয়ে যাবে। অবশ্য বিবাহের সকল শর্তসহ বিবাহ দোহরায়ে নিলে উক্ত মেয়ে তার জন্য হালাল হয়ে যাবে।

[ মিশকাত ১:১৮, আদদুররুল মুখতার ৩:২২৬, আলবাহরুর রায়িক ৩:২৩৫, ফাতাওয়া দারুল উলূম ৯:৪১]

মনে মনে তালাক দেয়া | ইসলামী যিন্দেগী