মাসাইল
১০০%
বিবাহ পড়িয়ে বিনিময় গ্রহণ করার হুকুম
প্রশ্ন
বিবাহ পড়িয়ে বিনিময় গ্রহণ করা জায়েয হবে কি-না?
উত্তর
বিবাহ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েয আছে। তবে হাদিয়া হিসেবে তা প্রদান করলে। দাতা এটা প্রদান করা জরুরী মনে করতে পারবে না। তেমনিভাবে একবারে না দিলে অথবা পরিমাণে কম দিলে গ্রহিতা মনক্ষুণ্ণ হতে পারবে না। তাছাড়া পারিশ্রমিক হিসেবেও টাকা দেয়া-নেয়া জায়েয আছে। তবে পারিশ্রমিক হিসেবে দিলে বিবাহের আগে অবশ্যই টাকার পরিমাণ নির্ধারিত করে নিতে হবে এবং বিবাহ কার্য সম্পাদন করার জন্য যে পক্ষ তাকে নিয়ে আসবে, তাদের সেই টাকা দেয়া জরুরী হবে। অন্য পক্ষের উপর নয়। [প্রমাণঃ আল ফাতাওয়া হিনদিয়্যাহ, ৩:৩৪৫#ইমদাদুল ফাতাওয়া ৩:৩৭২]