মসজিদ মাদরাসার উন্নয়নের কাজে যাকাত

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

মসজিদ-মাদরাসা, ইয়াতীমখানা, হাসপাতাল ইত্যাদির নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যয় করা যাবে কি-না? যদি কেউ ব্যয় করে ফেলে তাহলে তার যাকাত আদায় হবে কি?

উত্তর

যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো, যাকাতের প্রকৃত হকদারকে বিনা বিনিময়ে মালিক বানিয়ে দেয়া। মালিক বানানো ছাড়া যাকাত আদায় হয় না। নির্মাণ কাজে ব্যয় করলে যেহেতু কোন হকদার ব্যক্তিকে বিনিময়েহীনভাবে মালিক বানানো হয় না, সেহেতু মসজিদ-মাদরাসা ইত্যাদির নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যয় করা জায়িয হবে না এবং এতে যাকাত আদায় হবে না। সুতরাং এ সব নির্মাণ কাজে কেউ যাকাত দিয়ে থাকলে ঐ পরিমাণ টাকা যাকাত পূনরায় আদায় করতে হবে।

[প্রমাণঃ আহসানুল ফাতওয়া, ৪:২৮২ #আলমগীরী, ১:১৮৮]

মসজিদ মাদরাসার উন্নয়নের কাজে যাকাত | ইসলামী যিন্দেগী