মাসাইল
১০০%
সুদী লোন দ্বারা কোন বস্তু ক্রয় করা
প্রশ্ন
কোন ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নিয়ে জমি ক্রয় করে এবং লোনের টাকা দিয়েই বাড়ী নির্মাণ করে, তাহলে উক্ত ব্যক্তি লোন পরিশোধ করার পূর্বে সেই জমিন এবং বাড়ীর মালিক হবে কি না এবং লোন পরিশোধ করার পূর্বে সে ব্যক্তি উক্ত বাড়ীতে নামায আদায় করলে, সেই নামায সঠিক হবে কি না?
উত্তর
উক্ত ব্যক্তি ঐ বাড়ীর মালিক হবে, এবং উক্ত ঘরে নামায আদায় করলে, তাও সহীহ হবে, লোনের টাকা পরিশোধ হোক, চাই না হোক; কিন্তু সুদভিক্তিক লোন নেয়া মহাপাপ ও হারাম। (ইমদাদুল মুফতীন ৮০০, #ফাতাওয়া রাহীমিয়া ২:১৯২)