নির্দিষ্ট পরিমাণ লভাংশ দেয়ার শর্তে টাকা ঋণ দেয়া
প্রশ্ন
এক লোক এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা এ শর্তের উপর দিল যে আমার টাকার লভ্যাংশ থেকে প্রতি মাসে ৪০০ টাকা আমাকে দিবেন। আর বাকী টাকা আপনি নিবেন। শরী‘আতের দৃষ্টিতে তা জায়েয হবে কি-না?
উত্তর
বর্ণিত সুরত সুদের মধ্যে গণ্য হওয়ায় তা জায়েয হবে না। কারণ- এখানে যিনি ব্যবসা করতে টাকা দিয়েছেন, তিনি নির্দিষ্ট একটা সংখ্যা উল্লেখ্য করেছেন যে, তাকে প্রতি মাসে ৪০০ টাকা দিতেই হবে। হয়তো এমনও হতে পারে কোন মাসে লাভই হয়নি। বরং লোকসান হয়েছে বা লাভ হয়েছে, কিন্তু ৪০০ টাকার কম। তখনো তাকে ৪০০ টাকা দিতে হবে। তার নিজের যেমন লাভ থাকবে না। সুতরাং এ ধরনের সুরত শরী‘আতে জায়েয নয়।
এর জায়েয সুরত এই যে, যিনি ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন, তিনি এভাবে দিবেন যে এই টাকার লভ্যাংশের দুভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ বা অর্ধেক আমাকে দিবেন- বাকীটা আপনার। আর লোকসান হলে, সেক্ষেতে উক্ত লোকসানের দায় পুঁজিদাতাই বহন করবে।