ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

ওয়াক্তিয়া নামাযের সময় হওয়ার পর জানাযার নামায ওয়াক্তিয়া নামাযের পূর্বে পড়া ঠিক হবে কি-না? আর জানাযার নামাযের পর সকল মুসল্লীগণকে নিয়ে ইমাম সাহেব দু’আ করতে পারেন কি-না?

উত্তর

ফরয নামাযের আগেও জানাযার নামায পড়া জায়িয আছে। তাবে উত্তম হল যদি ওয়াক্তিয়া নামাযের সময় হয়ে যায় এবং জানাযাও উপস্থিত হয়, তখন প্রথমে ওয়াক্তিয়া ফরয-সুন্নাত পড়ার পর জানাযার নামায আদায় করবে। তবে ওয়াক্তিয়া নামাযের খুব বেশী পূর্বে জানাযা আসলে, সেক্ষেত্রে বিলম্ব করা অনুচিত।

[প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ১:৭৩৬]

উল্লেখ থাকে যে, জানাযার নামাযই প্রকৃত দু’আ। সুতরাং, জানাযার নামাযের পর একত্রে হয়ে দু’হাত উঠিয়ে দু’আ করার আবশ্যকতা নেই এবং শরী‘আতেও এরুপ কোন নিয়ম নেই। তাই এ অবস্থায় হাত তুলে সম্মিলিত দু’আ করা বিদ’আত হবে।

তবে প্রত্যেকে একা হাত উঠানো ব্যতীত দু’আ করতে পারে। বরং তা সাওয়াবের কাজ।

[প্রমাণঃ হাশিয়া মিশকাত ১:১৪৭# খাইরুল ফাতাওয়া ৫৮৮# ইমদাদুল মুফতীন ৪৪৪]

ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া | ইসলামী যিন্দেগী