মাসাইল
১০০%
আরামের জন্য ট্রেনে হাফ সিটের জন্য টিকেট করা
মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬লেনদেন কামাই রোজগার, বান্দার হক, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
অনেকেই ট্রেনে আরামের জন্য একটা অতিরিক্ত হাফ সিটের টিকেট করেন। অথচ হাফ সিটটি শুধুমাত্র বাচ্চাদের জন্য প্রযোজ্য। এটা কুরআন-হাদীস মতে জায়িয হবে কি-না?
উত্তর
সাথে বাচ্চা না থাকা সত্ত্বেও শুধুমাত্র নিজের আরামের জন্য মিথ্যা কথা বলে বাচ্চার নামে হাফ টিকিট কাটা জায়িয হবে না। [আহসানুল ফাতাওয়া ৪:৮৮]