কোম্পানির কমিশন গ্রহণ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৩ নভেম্বর, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

বিভিন্ন কোম্পানির হালাল পন্য নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে দিয়ে প্রতিটি পন্যে কোম্পনির কাছ থেকে কোম্পানির ভিন্ন ভিন্ন পরিমানে কমিশনের টাকা যিনি বিক্রি করে দিয়েছেন তার জন্য গ্রহণ করাটা কি হালাল ? (কমিশনটা কোম্পানির নির্ধারিত,ওয়েবসাইটের মালিকের কোন হাত নেই)

উত্তর

হ্যাঁ, এভাবে পণ্য বিক্রির মূল্য গ্রহণ করা জায়েজ আছে।

وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَإِبْرَاهِيمُ، وَالحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ; لاَ بَأْسَ أَنْ يَقُولَ: بِعْ هَذَا الثَّوْبَ، فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا، فَهُوَ لَكَ ; وَقَالَ ابْنُ سِيرِينَ: ” إِذَا قَالَ: بِعْهُ بِكَذَا، فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ، أَوْ بَيْنِي وَبَيْنَكَ، فَلاَ بَأْسَ بِهِ ; وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ»

ইবনু সীরীন, আতা, ইবরাহীম ও হাসান (রহ.) দালালীর মজুরীতে কোন দোষ মনে করেননি। ইবনু ‘আববাস (রাঃ) বলেন, যদি কেউ বলে যে, তুমি এ কাপড়টি বিক্রি করে দাও। এতো এতো এর উপর যা বেশী হয় তা তোমার, এতে কোন দোষ নেই। ইবনু সীরীন (রহ.) বলেন, যদি কেউ বলে যে, এটা এত এত দামে বিক্রি করে দাও, লাভ যা হবে, তা তোমার, অথবা তা তোমার ও আমার মধ্যে সমান হারে ভাগ হবে, তবে এতে কোন দোষ নেই। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমগণ তাদের পরস্পরের শর্তানুযায়ী কাজ করবে। [সহীহ বুখারী-১/৩০৩]

কোম্পানির কমিশন গ্রহণ করা | ইসলামী যিন্দেগী