মাসাইল
১০০%

নামাযের শেষে জায়নামাযের কোনা উল্টে রাখা

প্রশ্ন

অনেকে নামাযের শেষে জায়নামাযের কোনা উল্টে রাখে, এটা কি সুন্নত?

উত্তর

অনেকে নামাযের শেষে জায়নামাযের কোনা উল্টে রাখে। তাদের ধারণা এমনটি না করলে এতে শয়তান নামায পড়ে। এই ধারণাও ভুল। জায়নামায এই জন্য উল্টে রাখা যেতে পারে যে, নামায শেষ হয়ে যাওয়ার পরে খামাখা সেটা বিছিয়ে রাখার কোন প্রয়োজন নেই।