মাসাইল
১০০%

অন্য কারো ঝাড়ুর বাড়ি লাগলে দোষণীয় মনে করে

প্রশ্ন

অন্য কারো ঝাড়ুর বাড়ি লাগলে অনেকে এটাকে দোষণীয় মনে করে, এই আক্বিদা রাখা যাবে?

উত্তর

জনসাধারণের মধ্যে প্রচলিত আছে যে, অন্য কারো ঝাড়ুর বাড়ি লাগলে তারা এটাকে দোষণীয় মনে করে এবং এতে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে কিংবা বিপদ আপদ আসতে পারে বলে মনে করে। শরী‘আতে এর কোন ভিত্তি নেই। এটি একটি ধারণা মাত্র।