রোগা গরু বা মহিষের মান্নত

মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

কোন ব্যক্তি যদি মান্নত করে যে, আমার গরু বা মহিষের রোগ ভাল হলে, আল্লাহর ওয়াস্তে কুরবানী করব, তাহলে সেই মান্নতকৃত প্রাণীর দ্বারা ওয়াজিব কুরবানী আদায় হবে কিনা এবং সেই গোশত নিজে বা ধনী লোক খেতে পারবে কিনা?

উত্তর

মান্নতের কুরবানী দ্বারা ওয়াজিব কুরবানী আদায় হবে না বরং ওয়াজিব কুরবানীর জন্য আলাদাভাবে কুরবানী করতে হবে। অর্থাৎ দুইটি প্রাণী কুরবানী করতে হবে। একটি মান্নতের জন্য, অপরটি ওয়াজিব কুরবানীর জন্য।

মান্নত কুরবানীর গোশত নিজেও খেতে পারবে না এবং ধনী লোকদেরকেও দিতে পারবে না। বরং গরীবদের মধ্যে বন্টন করে দিবে। (প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম, ২:১০০, ফাতাওয়া শামী ৬:৩২০)