মাসাইল
১০০%
স্বর্ণ চাঁদীর সুরমা দানী ব্যবহার করা
প্রশ্ন
মহিলা এবং পুরুষদের জন্য স্বর্ণ বা রুপার সুরমাদানী, আয়না ইত্যাদি ব্যবহার করা জায়েয আছে কি?
উত্তর
জায়েয নেই, ফাতওয়া শামীতে কারণ বলা হয়েছে যে, এ ব্যাপারে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। এতে নারী পুরুষের কোন পার্থক্য করা হয় নি। তবে অলংকার ব্যবহার করা শুধু মহিলাদের বৈশিষ্ট। (আযীযুল ফাতওয়া- ৭৪৮)